দোহারে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায়  জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘“ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে  আলোচনা সভা হয়।

উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এ আর খান। সভা সঞ্চালনা করেণ উপজেলা সমাজ সেবা অফিসার মো. আবু নাঈম। সভায় আরও উপস্থিত ছিলনে ট্রেড ইনস্ট্রাকটর মো. বাছেতসহ উপজেলা সমাজসেবা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *