নানা অনিয়মের অভিযোগ : সিংগাইরে প্রধান শিক্ষককে লাঞ্চিত করে স্কুল থেকে বের করে দিল শিক্ষার্থীরা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান (৪৬) কে লাঞ্চিত করে স্কুল থেকে বের করে দিল শিক্ষার্থীরা।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (০১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাংগা উচ্চ বিদ্যালয়ে।
একাধিক শিক্ষার্থীরা জানায়, ওই স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমানের বিরুদ্ধে স্কুলের টাকা আত্নসাৎ নারী কেলেংকারিসহ বিভিন্ন অভিযোগে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন। এরপরও ওই শিক্ষক কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুদ্ধ ছাত্র/ছাত্রী অভিভাবকদের বাধার সম্মূখীন হন। এক পর্যায়ে বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খানেরর মীমাংসার আশ্বাসে তার জিম্মায় নেন।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক আমিনুর রহমানের মুঠোফোনে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান বলেন, প্রধান শিক্ষককে ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা স্কুলে ঢুকতে দেয়নি। ইউএনও সাহেবের নির্দেশে আমি স্কুলে গিয়ে উত্তেজিত অভিভাবক ও শিক্ষার্থীদের শনিবার (০২ জানুয়ারি) কলেজ মাঠে বসে মিমাংসার কথা বলে নিয়ে আসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *