মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপির ব্যক্তিগত তহবিল হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সাংসদের পক্ষ হতে উদ্বোধন করেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় বক্তারা বলেন, শীত, বন্যা কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যার কাছে আমরা কোন কিছু চাওয়ার আগেই অসহায় মানুষদের পাশে পাই তিনি হলেন সালমান এফ রহমান। তিনি সর্বদা কিভাবে দোহার-নবাবগঞ্জ তথা দুই উপজেলা বাসীর জীবন মান উন্নয়ন করা যায় সে বিষয়টা নিয়ে ভাবেন।
অনুষ্ঠানে যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু নন্দলাল সিংয়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত, যগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. শাফিল উদ্দিন মিয়া, সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান হিরণ, আওয়ামীলীগ নেতা ইউসুফ হারুণ টিপু, হারুন অর রশিদ, ফয়েজ আল মাসুদ টুটুল, মনিরুজ্জামান তুহিন, হারুন উর রশিদ প্রমুখ। একই দিন উপজেলার আগলা, বক্সনগর ও চুড়াইন ইউনিয়নে পর্যায়ক্রমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
