দোহারে শীতার্তদের পাশে স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার গরিব ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ । দোহার ও নবাবগঞ্জে পাঁচ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রত্যয় নিয়ে শনিবার সন্ধ্যায় দোহারের নয়াবাড়ি ইউনিয়ন থেকে কার্যক্রম শুরু করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এসময় সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দুইশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় এই দুই নেতা।
কম্বল বিতরণ শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সাংবাদিকদের বলেন, দেশের যে কোন দূর্যোগে অসহায় মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক লীগ। করোনা ও বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার শীতের শুরু থেকে শীতবস্ত্র নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। শীঘ্রই সারাদেশে শীতবস্ত্র বিতরণ শুরু হবে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, শীতের শুরুতে আজ আমরা নয়াবাড়ি থেকে কম্বল বিতরনের কার্যক্রম শুরু করলাম। আগামীতে সারাদেশে দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হবে। দেশের মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাবে স্বেচ্ছাসেবক লীগ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুর বেপারী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: বিল্লাল হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সেন্টুসহ অন্যন্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *