নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামে হযরত শাহসুফি পাগল দারাজদ্দিন ফকিরের ৬১ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ওরশ উপলক্ষে দুইদিন ব্যাপী পালা গানের আয়োজন করা হয়। শনিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠানের সমাপনী দিনে পালা গান পরিবেশন করেন বাউল শিল্পী দোলন সরকার ও হেলাল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও আস্থা কো-অপারেটিভের স্বত্ত্বাধিকারী সজল আহমেদ।
এসময় নয়নশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সজল আহমেদ বলেন, আপনারা যদি সমাজের উন্নয়ন ও সমাজ ব্যবস্থার পরিবর্তন চান তাহলে অবশ্যই যুবকদের হাতে সমাজের নেতৃত্ব তুলে দিতে হবে। আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি। আমি আগামী নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমি বিশ্বাস করি আপনারা উন্নয়নের পক্ষে। তাই আপনাদের সাথে পরামর্শ করেই নির্বাচনে অংশ গ্রহণ করবো।
গান কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ বেপারীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এড. নান্নু মিয়া, ইউপি সদস্য আনিসুল ইসলাম, ইউনিয়ন তাতীলীগের যুগ্ম আহবায়ক মো. আইনদ্দিন, আওয়ামীলীগ নেতা পান্নু মিয়া, আলমগীর মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাড. শরিফ হোসেন, যুবলীগ নেতা শেখ সুহেল, সোহরাব হোসেন, মো. হাসান, তাপস, আইনাল, আশিক আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
