তাহসানের কাছে আইরা, মন খারাপ সৃজিতের

ডেস্ক রিপোর্ট : কলকাতা থেকে সম্প্রতি মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় ফিরেছেন রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকায় ফেরার পর মেয়ে আইরাকে কাছে পেয়েছেন তাহসান। মেয়েকে কাছে পাওয়ার পর তাহসানের খুশি যেন উপচে পড়ছে।তাহসানের সোশ্যাল হ্যান্ডেল দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। মেয়ে আইরার সঙ্গে তাহসান যখন একের পর এক ছবি শেয়ার করছেন, সেই সঙ্গে মন খারাপ সৃজিত মুখোপাধ্যায়ের।

শিগগিরই কাজ মিটিয়ে ঢাকা থেকে কলকাতায় ফেরার কথা ছিল মিথিলার। সে কারণে ক্রিসমাসে মেয়েকে নিয়ে মিথিলা কলকাতায় সৃজিতের কাছেই থাকবেন বলে জানা যায়। কিন্তু হঠাৎ কাজ এসে পড়াতে শেষ পর্যন্ত ক্রিসমাসে আর মেয়েকে নিয়ে কলকাতায় ফিরতে পারছেনা না মিথিলা। ক্রিসমাসে মিথিলা এবং আইরাকে কাছে পাবে না বলে মন খারাপ সৃজিত মুখোপাধ্যায়ের।

ক্রিসমাসে ছোট্ট আইরাকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছিলেন সৃজিত কিন্তু মিথিলা ঢাকায় থাকায়, বড়দিনের মজা ভেস্তে যেতে বসেছে তার। এখন ক্রিসমাসের পর আইরাকে নিয়ে মিথিলা ঢাকা থেকে কলকাতায় ফিরতে পারেন কিনা, সেটাই দেখার।যদিও ক্রিসমাস বাবা তাহসানের সঙ্গে কাটাবেন এবং নতুন বছরের শুরুটা করবেন সৃজিতের সঙ্গেই বলে আইরা মিথিলাকে জানিয়েছে।

সম্প্রতি বিয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে মিথিলা এবং আইরাকে নিয়ে বেরিয়ে পড়েন সৃজিত মুখোপাধ্যায়। যেখানে আইরার সঙ্গে সৃজিতের আদর মাখানো ছবি চোখে পড়ে। সৃজিত, মিথিলা এবং আইরার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *