নবাবগঞ্জের হরিষকুলে এক সপ্তাহের ব্যবধানে দুই প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক :  এক সপ্তাহের ব্যবধানে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে । মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এর আগে গত রবিবার রাতে একই গ্রামের আরেকটি মন্দিরে এ ধরনের ঘটনা ঘটে।

টানা ঘটে যাওয়া এমন ঘটনায় হরিষকুল গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নবাবগঞ্জ ও দোহারের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

এদিকে বুধবার (২৩ ডিসেম্বর) সকালে হরিষকুলের দুটি মন্দির পরিদর্শণ করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম।

দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে পরপর ঘটে যাওয়া তিনটি ঘটনার কারণই খতিয়ে দেখা হচ্ছে। গত রবিবারের ঘটনায় মামলা হয়েছে নবাবগঞ্জ থানায়। মঙ্গলবার রাতের ঘটনায়ও একটি মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *