নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি. বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে র্যালি করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখা। জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ফিরোজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মনজু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার লিয়াকত হোসেন, শামীম হোসেন,নবাবগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আজহারুল হক, সংগঠনের নির্বাহী সভাপতি সাদের হোসেন বুলুসহ আরও অনেকেই।
