মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যেগে উপজেলা হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরার সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা এ সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, জাতীয় মহিলা সংস্থা (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়) সিংগাইর শাখার চেয়ারম্যান আনোয়ারা খাতুন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.ফারুক আহাম্মদ,কৃষি সম্প্রাসারণ অফিসার শান্তা ইসলাম, পরিসংখ্যান অফিসার নাসরিন সুলতানাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি বৃন্দ । আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চার জন জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে।
