দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: দেশে আইনের শাষন প্রতিষ্ঠা করতে হবে না হলে উন্নয়ন করা সম্ভব না। প্রতিটি উপজেলায় সকলকে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে তবেই সোনার দেশ গড়া সম্ভব। প্রত্যেক কর্মকর্তা নিয়োগের আগে শপথ নেয়। সেখানে ভাল কাজ করার কথা অঙ্গিকার করেণ।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২য় ধাপে করোনার প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধি ও সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, করোনার বিপর্যস্তকালে প্রথম ধাপে স্থানীয় সাংসদ সালমান এফ রহমানের সহযোগিতায় স্থানীয় প্রশাসন যে ভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
নবাবগঞ্জে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো উপজেলা নির্বাহী কার্যালয় ও ভূমি অফিস পরিদর্শন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষকদের সাথে মতবিনিময়, এলজিএসপি-৩ এর অর্থায়নে লেডিস কর্ণার ও যাত্রী ছাউনি এবং শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন, উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক উদ্বোধন ও ঋণ বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চোয়ার বিতরণ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলার স্থানীয় সরকার উপপরিচালক ছানিয়া আক্তার, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলামসহ সকল দপ্তরের কর্মকর্তা ও উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যাবৃন্দ।
