নবাবগঞ্জে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃষক লীগের র‌্যালি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. “ধান, চাল ক্রয় কমিটিতে জেলা-উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায়” প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ধন্যবাদ জানিয়ে ঢাকার নবাবগঞ্জে র‌্যালি করেছে উপজেলা কৃষক লীগ। মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালিটি বের হয়। পরে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা (দক্ষিণ) কৃষক লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, উপজেলা কৃষক লীগ সভাপতি জাহিদ হায়দার উজ্জল, সহ-সভাপতি খন্দকার আবুল আরিফ হিটু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শিলু, নারী নেত্রী মায়ারানী বাউল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *