মো.কামাল হোসেন: ফ্রান্সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা.হাফিজুল ইসলাম,সেক্রেটারি হাফেজ তাওহিদুল ইসলামের নেতৃত্বে সর্বস্তরের তৈহিদী জনতা ঐক্যবদ্ধভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ফ্রান্স সরকার কর্তৃক পৃষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে তা বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বেঈমানরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করে আর আমরা মুসলিম সম্প্রদায় ইসলাম ও নবীর ইজ্জতের হেফাজত রক্ষার জন্য জিহাদ করে জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকি। বক্তারা দেশের সরকার প্রধানের উদ্দেশ্য করে আরও বলেন, অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রান্সের এ ঘৃণ্য কাজের নিন্দা প্রস্তাব পাশ করে রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানান। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বর্জন করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। এছাড়া বিক্ষোভ সমাবেশ থেকে কিছু দাবী পেশ করা হয়। বাংলাদেশস্থ ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স সরকার কর্তৃক আমাদের প্রিয় নবী (সা.) এর বিরুদ্ধে অবমাননাকর কার্টুন ছবি প্রচারিত বন্ধ করতে নির্দেশ প্রদান করতে হবে এবং নিজেদের কৃতকর্মের জন্য মুসলিম বিশ্বের কাছে নিঃশ্বর্ত ক্ষমা চাইতে হবে। ফ্রান্সের সাথে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রীয় দূতকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাদের সাথে সকল প্রকার ব্যবসায়ীক লেনদেন বন্ধ করতে হবে। সমাবেশে আরো বক্তারা বলেন পীর সাহেব চরমোনাই আহবানে যে কোন সময় যে কোন যৌক্তিক আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে আসবো ইনশা-আল্লাহ। মাহমুদপুর খান বাড়ি মসজিদ থেকে বিক্ষোভ বের করে হোসেনপুর স্কুল হয়ে কার্তিকপুর বাজারের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে কার্তিাকপুর চৌরাস্তায় সমাবেশ করেন। সমাবেশ বক্তব্য রাখেন , মো:কামাল হোসেন মাস্টার, ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসাইন শামিম, জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা টিপু সুলতান, মাহমুদপুর ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর হাজী আ.বারেক মুন্সী, জয়েন্ট সেক্রেটারি মুক্তার হোসেন রানা, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাছ হোসাইন, ইসলামি যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রিয়াজুল,, ইশা ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ
