নবাবগঞ্জে ঘরোয়া ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জের প্রাচীন সামাজিক সংগঠন পিকেবি ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ঘরোয়া ফুটবল টুর্ণামেন্ট-২০২০ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কোমরগঞ্জ বাজার সংলগ্ন ক্লাব মাঠে এ খেলায় পিকেবি ফাইটার ১-০ গোলে পিকেবি টাইটান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া। অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, সাবেক ফুটবলার কালিপদ মন্ডল, ঢাকা জেলা পরিষদ সদস্য এস এম সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহীন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *