ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান, ১০ জনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা থেকে শুক্রবার সকাল ৭ টা পর্যন্ত পদ্মানদীর উপজেলার মধুরচর চৌকদার বাড়ি এলাকায় মা ইলিশ রক্ষায় দোহার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ এ অভিযান পরিচালনা করেন। এসময় ৫ জন জেলেকে হাতেনাতে আটক করা হয় এবং ইলিশ মাছ জব্দ করা হয়। পরে বিভিন্ন বাড়ি থেকে আনুমানিক প্রায় ১ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ করে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ আটককৃত ৪ জনকে মৎস রক্ষা ও সংরক্ষণ আইনে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনকে ৫ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত ।
অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত পদ্মানদীর দোহার অংশে মা ইলিশ রক্ষায় অভিযান চালায় দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র । এসময় ভ্রাম্যমাণ আদালত মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং আর্থিক দণ্ড প্রদান করে।
অভিযানে সহযোগীতা করেন দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা, র‌্যাব-১১, দোহার থানা পুলিশ ও দোহার নৌ পুলিশ। দোহার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ বলেন, এই সময় হচ্ছে ইলিশের প্রজনন মৌসুম। তাই সরকার প্রজনের সময় মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা প্রদান করেছে। যদি কেউ লোভে পরে মাছ শিকার, পরিবহন এবং বিক্রির সাতে জরিত থাকে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *