নবাবগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন ওরফে ডিএম মানুনকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের একটি দল। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার টিকরপুর এলাকার আবুল কালাম আজাদ দারুর ছেলে। ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মামুন দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিকরপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করে তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সাহাদাত হোসেন বলেন, ৬৫ পিস ইয়াবাসহ মামুনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের কর্মকর্তারা থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *