সিংগাইরে জাতীয় স্যানিটেশন মাস ও হাত দোয়া দিবস পালিত

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ):“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি,করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় স্যািেনটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত দোয়া দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মো.মুশফিকুর রহমান খান হান্নান,সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা,জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মো.রাসেল মিয়া,উপজেলা আ,লীগের সহসভাপতি আলী ইস্কান্দার,মো.রমজান আলী,আনোয়ারা খাতুন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি.রবিউল আলম উজ্জ্বল,মোসা.শারমিন আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *