নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে সবুজ অঙ্গন সংঘের আয়োজনে বর্ষা-ঋতু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাইয়ারকুম ডাইয়াগজারিয়া মাঠে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের যুবকরা আগামী দিনের ভবিষ্যত। কিন্তু অনেকেই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই নিয়মিত খেলাধুলার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সবুজ অঙ্গন সংঘের সভাপতি হায়দার আলী বেপারীর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে অরও উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী,নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, সুতারপাড়া উইনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন,নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, সাধারন সম্পাদক মুক্তার হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, সমাজসেবক মোতালেব মাদবর, হযরত আলী মাদবর,ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সজল আশ্রাফ খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম,সাধারন সম্পাদক উদয় হুসাইস স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
৪০ মিনিটের খেলায় এফসি ডেভিল ইউনাইটেড ও আর্মস একাদশ অংশগ্রহণ করে ২-০ গোলে এফসি সেভেল ইউনাইটেড জয়ী হয়। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
