মহাদেবপুরে বিশ্বহাত ধোয়া দিবস পালিত

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : ”উন্নত স্যানিটেশন নিশ্চিত করি,করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্বহাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে একটি র‌্যালী উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক এর সহযোগিতায় র‌্যালীয় উপস্থিত ছিলেন ইউএনও মো. মিজানুর রহমান মিলন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান জিল্লুর রহমান, জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠা সভাপতি,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আককাস আলী,ব্র্যাকের ব্র্যাকের এরিয়া ম্যানেজার মীর গোলাম মোস্তফা,ব্র্যাক ওয়াশ কর্মসুচীর ম্যানেজার আনোয়ার হোসেন,গ্রাম ওয়াশ কর্মিটির সভাপতি হাজী আব্দুল আজিজ আফান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *