গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে দোহারে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠণ গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ইকরাশি এলাকায় নিজস্ব কার্যালয়ে সংগঠণ থেকে ধারাবাহিক সহযোগীতা পাওয়া ১৯২ জন শিক্ষার্থীর ১৮ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। দোহার সিডিপি’র আয়োজনে সংগঠণের প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.হারুন-অর রশিদ। এসময় ২০০৯ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার ভিত্তিক কর্মসূচীতে সংগঠণ থেকে ধারাবাহিক সহয়তা পাওয়া এসকল শিক্ষার্থীদের উত্তরীয় পড়িয়ে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজের পরিচালক মানবেন্দ্র দত্ত, মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একলাল উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক নূর-এ-আলম সিদ্দিক, দোহার সিডিপি’র সিনিয়র অফিসার রিফাত আল মাহমুদ, হেলথ্ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *