বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি ভাড়া বাসা থেকে সুরাইয়া জামান স্বর্ণা (১২) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ছোটহারজি গ্রামের রাহাত তালুকদার আসাদের মেয়ে। স্থানীয় ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলো সে।
পুলিশ জানায়, ওই শিক্ষার্থীর কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তল্লাশি করে ওই ঘরে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য আরিয়ান হাসান সুমন দায়ী।‘
