সিংগাইরে এম্বুলেন্স-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে কাশিমনগর এলাকায় এম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জলিল মোল্লা (৪২) নামের মোটরসাইকেল আরোহী নিহত  হয়েছেন।  বৃহস্পতিবার আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার কাশিমনগর মহল্লায় বিল্লালের হোটেলের সামনে ঢাকা থেকে আসা ফরিদপুরগামী রোগীবাহী এম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১৫৮১) ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-হ ৪৬-২২৮৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের মনরুদ্দিন মোল্লার ছেলে জলিল মোল্লা (৪২) গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহত জলিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *