কেরানীগঞ্জে বাংলাদেশ ডক-ইয়ার্ড এন্ড শিপ-ইয়ার্ড ওনার্স এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ডক-ইয়ার্ড এন্ড শিপ-ইয়ার্ড ওনার্স এসোসিয়েশনের সভাপিত ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডক-ইয়ার্ড এন্ড শিপ-ইয়ার্ড ওনার্স এসোসিয়েশনের সভাপিত ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন তার লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান, একটি কুচক্রীমহল আগামী ইউনিয়ন নির্বাচনে তিনি যাতে অংশগ্রহন করতে না পারেন সেজন্যে সামাজিকভাবে তার ভাবমুর্তি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি এই মিথ্যে মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মাসুদ হোসাইন, উপদেষ্টা হাজী শাহ আলম বাহদুর, আওলাদ হোসেন, সদস্য মাহবুবুর রহমান, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু প্রমুখ। উল্লেখ্য বর্তমান মাসের ৭ তারিখে আদালতে মাহমুদা আক্তার নামে এক নারী হাজী মোঃ ইকবাল হোসেনসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *