নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার সন্তান দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের বিচারের দাবিতে ঢাকার দোহারে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দোহার উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ হতে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। সভায় হামলাকারীদের দুষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, প্রকৌশলী হানিফ মোর্শেদী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল নাঈম, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া , মৎস কর্মকর্তা লুৎফন্নাহার, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ,মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম সহ আরও অনেকে।
