ধামরাইয়ে বিজয় টিভির সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা- আটক ২

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার ধামরাইয়ে ছুরিকাঘাতে জুলহাস উদ্দিন (৩৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস ওই ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি ছিলেন। আটকৃতরা হলেন সাংবাদিক জুলহাসের দ্বীতিয় স্ত্রীর প্রথম স্বামী শাহিন (৩৫) ও তার সহযোগী মোয়াজ্জেম (৩২)।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা বলেন, পারিবারিক কলহের জেরে জুলহাসের দ্বীতিয় স্ত্রীর প্রথম স্বামী শাহিন ও তার সহযোগী মোয়াজ্জেম মিলে ছুরিকাঘাত করেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ একাধিক দল নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। হত্যার সঙ্গে জড়িত দু’জনকেই গ্রেপ্তারে সক্ষম হই। এ ছাড়া হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *