দোহারের মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পে সরকারি এান সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি এান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পে উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ এর নির্দেশে প্রায় ২৪০ টি অসহায় পরিবারের মাঝে এই সকল এান সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।
ত্রাণ বিতরণ শেষে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সকল দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে ছিলো আগামীতেও থাকবে। পাশাপাশি দোহার উপজেলা প্রশাসন প্রতিটি ক্ষেত্রে সরকারি অনুদান আপনাদের ঘরে ঘরে পৌছে দিবে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী,মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সহ সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *