নবাবগঞ্জে করোনায় আক্রান্ত সাংবাদিক ইমরান হোসেন সুজন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাংবাদিক ইমরান হোসেন সুজন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নববাংলাকে নিশ্চিত করেন তিনি। ইমরান হোসেন সুজন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের অর্থ-সম্পাদক।
ইমরান হোসেন সুজন জানান, গত বেশ কয়েকদিন ধরে জ্বর ও মাথা ব্যাথা উপসর্গ নিয়ে মঙ্গলবার করোনার নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে আজ বুধবার তার রিপোর্ট পজেটিভ আসে । বর্তমানে উপজেলার বান্দুরা এলাকায় তার নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *