নবাবগঞ্জে করোনা সচেতনতা, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সচেতনতা, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার শোল্লা ইউনিয়নের সিংহড়া উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এ সভা করা হয়। এতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সমবায়ী, কৃষক ও এলাকাবাসী অংশগ্রহন করেন।
নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দেওয়ান আওলাদ হোসেন এতে সভাপতিত্ব করেন। সহ-সভাপতি আক্কাস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, বিআরডিবির পরিচালক কুতুব উদ্দিন চুন্নু, সিংহরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রুহুল কবির, প্রধান শিক্ষক প্রবীর রঞ্জন দাস, শোল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য দেওয়ান হাবিবুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সুলতান মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *