মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৪ টার দিকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.ওবায়েদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জের-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম (এমপি)। বিশেষ অতিথি ছিলেন,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.নুরুল ইসলাম রাজা,মানিকগঞ্জ জেলা আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারি,বাংলাদেশ আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য মোদাব্বির হোসেন খান শাহিন, বাংলাদেশ আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য এফ মাহমুদ রাজ্জাক অপু,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান শহিদসহ আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
