দোহারে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী গুরতর আহত

ইমরান খান রাজ : ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়। মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকার সময় নারিশা বাজারের দিকে আগত একটি মাহিন্দ্রা ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  হলে স্বামী ইমরান ও স্ত্রী রবিনা দুর্ঘটনা ঘটনায় আহত হন। আহতরা মুকসুদপুর ইউনিয়নের মহামানিকা গ্রামের  বাসিন্দা ৷

দুর্ঘটনায় স্বামীর অবস্থা আশঙ্কাজনক ও স্ত্রী গর্ভবতী ছিলো বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহোযোগিতায় আহতদের মেঘুলা প্রমিজ ডিজটাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

শাইনপুকুর তদন্ত কেন্দ্রের অফিসার ইন-চার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় মাহিন্দ্রা চালককে গাড়িসহ আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *