মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে সানজিদা (৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর পানিতে পড়ে মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাছভিটা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ.জাহিদুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু সানজিদা ওই এলাকার মো.আব্দুল মালেকের কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু সানজিদাসহ সমবয়সী ৩ জন বাড়িতে খেলা করতে ছিল। হঠাৎ পরিবারের অজান্তে বাড়ির দক্ষিণ পাশে রাস্তার সাথে সিঁড়ির ওপর খেলা করার সময় সানজিদা পাঁ পিচলে পানিতে পড়ে যায়। সাথে থাকা শিশুরা বিষয়টি বাড়িতে জানালে পরিবারের সবাই খোঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায় বিকাল সাড়ে ৩ টার দিকে ইছাকের ছেলে কহিনুর সানজিদাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া।
