মো.কামাল হোসেন : ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার পৌর শাখার উদ্দ্যোগে শুক্রবার ৩১ শে জুলাই বাদ জুমা জয়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও পশুর হাটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পার্থী কামাল হোসেন মাস্টারের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরসভা শাখার সভাপতি মো: আজম খান, সেক্রেটারী হা: মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক: উজ্জল হোসেন মোল্লা, ইসলামি শ্রমিক আন্দোলনের দোহার থানা শাখার সভাপতি- মো: মোশাররফ হোসেন শামীম, ইসলামী যুব আন্দোলন দোহার থানার সভাপতি মুফতী আলমাছ হোসাইন, যুব আন্দোলন পৌর সভার সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মো: আমিরুদ্দিন প্রমুখ।
