দোহারে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন মো.আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে মহামারী করোনা পরিস্থিতি এবং চলমান বন্যা পরিস্থিতিকে উপেক্ষা করে রাত দিন নির্ঘুম কাজ করে যাচ্ছে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।  বৃহস্পতিবার (৩০ জুলাই)  সকালে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ও  প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা  সালমান এফ রহমানের নির্দেশে এবং তার নিজস্ব অর্থায়নে বন্যা কবলিত অসহায় বানভাসি মানুষের মাঝে নৌকাযোগে বানভাসি মানুষের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।  শুকনো খাবারের মধ্যে ছিলো মুড়ি, চিড়া, গুড, খাবার স্যালাইন, টোস্ট বিস্কুট, এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।পবিত্র ঈদুল আযহা এবং সাপ্তাহিক ছুটির দিনকে উপেক্ষা করেও থেমে নেই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।  তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নয়াবাড়ি, চর পুরুলিয়া, মাহমুদপুর, বিলাসপুর, সুতারপাড়া, এবং কুসুমহাটি ইউনিয়নের বন্যাকবলিত অসহায় ১২০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা  এএফএম ফিরোজ মাহমুদ, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক পেশকার, দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, নাট্যকার ও পরিচালক শেখ সেলিমসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *