নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মোড়াল নির্মাণ কাজের “শুভ উদ্বোধন” করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা নির্বাহী প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, আওয়ামীলীগনেতা বাবু সুশীল সরকার, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক নূর আলম, আওয়ামীলীগ নেতা ফয়েজ আল মাসুদ টুটুল সহ আন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
