স্টাফ রিপোর্টার: দোহার উপজেলার নারিশা ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। সোমবার (২৭ জুলাই), খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ঢাকা-১ আসনের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নির্দেশে দোহারে বন্যাকবলিত মানুষের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সহযোগিতায় রান্না করা খাবার বিতরণ কর্মসূচি চালু করা হয়।
এরই ধারাবাহিকতায় রান্না করা খাবার বিতরণ কর্মসূচি নারিশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন চলবে বলে জানিয়েছেন অত্র কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে থাকা সাবেক ছাত্রনেতা দোহার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আলমগীর হোসেন । এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক জয়নাল আবেদীন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন (লেবু খাঁন), সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক শরীফ হাসান,দোহার উপজেলা পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
