নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মাহাবুবুর রহমান। মঙ্গলবার (২০জুলাই) বিকেলে উপজেলার মুকুসুদপুর,নারিশা,সুতারপাড়া,বিলাসপুর ও মাহমুদপুর ও নয়াবাড়ি ইউনিয়নসহ আরও বেশ কয়েকটি এলাকায় পরিদর্শন করেন এবং বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের কথা বলেন তিনি।
মো.মাহাবুবুর রহমান বলেন, সারাদেশের মত দোহারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি দোহারের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে এসেছি। আমি ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় নিজে পানিতে নেমে বন্যার্তদের ঘরে ঘরে সাহায্য দিয়েছি। বর্তমান সময়েও আমি দোহারের মানুষের পাশে আছি ও থাকবো।
তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে আমার ব্যক্তিগত অর্থায়নে বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ করবো। পাশাপাশি ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকেও ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সুরুজ মোল্লা. শেখ শাহাবুদ্দিন, কাউসার খালাসী, গোলাম মোস্তফা, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান মিজানসহ আরও আনেকে।
