নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে শোল্লা ইউনিয়নের সোনাপুর এলাকায় একটি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ক্ষতিগ্রস্ত আঃ কাদের জানান, আগুন লেগে আমার সব শেষ হয়েগেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। তিনি আরোও জানান, অগ্নিকাণ্ডে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে আজ সোমবার (২০ জুলাই) সকালে আঃ কাদেরের বাড়িতে যান নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি অনুদানের প্রতিশ্রুতি দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, শোল্লা ইউপি সাবেক চেয়ারম্যান ফজলুল হক ফজল, শোল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নজির আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *