দোহারের নারিশায় বন্যা কবলিত পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক. ঢাকার দোহার উপজেলায় নারিশা ইউনিয়নে বন্যা কবলিতদের মাঝে ভিজিএফের আওতায় চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে নারিশা ইউনিয়নের উপজেলা পরিষদে তাৎক্ষণিকভাবে বন্যা কবলিত দেড়শো পরিবারের মাঝে সহায়তা হিসাবে ১০ কেজি করে চাল বিতরণ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আ.মান্নান,উপ-সহকারী প্রকৗশলী আ.সালাম, ইউপি সদস্য দলীল উদ্দীন,বিল্লালুর রহমান জুয়েল,সিরাজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য সূর্যবান বেগন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *