ইমরান খান রাজ: মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় ২ হাজার গাছের চারা ও বন্যা কবলিত এলাকার ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার লটাখোলা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। এ সময় তারা দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৪০টি সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা ও জয়পাড়া এবং নন্দলালপুর এলাকার বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় ।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট জাতীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সাধারণ সম্পাদক মো. আরিফুল্লাহ, দোহার থানার এস আই জাহিদ, নবাবগঞ্জ উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি শেখ রতন, দোহার উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি ইমরান খান রাজ,সাধারণ সম্পাদক নুর হোসেন আকন, দোহার পৌরসভার সভাপতি আব্দুর রহমান রুবেল, রফিকুল ইসলাম জয়, মো. ফাহিম প্রমুখ।
