দোহারে ইসলামি যুব আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

মো. কামাল হোসেন: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ইসলামি যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখা। গতকাল শুক্রবার ও আজ শনিবার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গুরুত্বপূুর্ণ স্থানগুলোতে বৃক্ষরোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃক্ষরোপণ শেষে সংগঠনটির মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আল আমিন নববাংলা কে জানান, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমরা কেন্দ্রীয় নির্দেশে বৃক্ষরোপণ করছি। আমরা এখন থেকে মাঝে মাঝেই বৃক্ষরোপণ করব। পরিবেশকে সুন্দর রাখতে আমরা বৃক্ষরোণ অব্যাহত রাখব ‘
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর গাজী আ.বারেক মুন্সী, ইসলামি যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি মো.জামাল হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *