ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারীদের জন্য আগামী ২৩ জুলাই হতে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সনদ নেয়া বাধ্যতামূলক করেছে সরকার।
আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা, সিলেট, চট্টগ্রাম) এবং দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোতে পাঠানো হয়েছে।
বিস্তারিত আসছে…
