নবাবগঞ্জে মাহবুবুর রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। তাঁর ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বণজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
আজ শনিবার বেলা সাড়ে ১০টায় সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ থেকে শুরু করে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ, পরে হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস এম সাইফুল ইসলাম, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, দোহার নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কলকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, অধ্যক্ষ সাইদুর রহমান, প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান, আওয়ামীলীগ নেতা- শেখ শাহাবুদ্দিন, মনজু মোল্লা, জালাল উদ্দীন রুমি, মো. মোস্তফা মোল্লা, হাবিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *