কেরানীগঞ্জে বিনামূল্যে করোনা টেস্টের দাবীতে মানব বন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদানের দাবীতে ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এ মানব বন্ধন কর্মসুচী শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

সাধারণ মানুষের জন্য দ্রুত বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদানের ব্যবস্থা করার জন্য সকারের কাছে জোড় দাবী জানিয়ে জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ খান, কেরানীগঞ্জ মডেল থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা জেলা যুব আন্দোলনের সভাপতি বিল্লাল হোসেন, সেক্রেটারি মো. মিরাজ হোসেন প্রমুখ। মানব বন্ধনে ঢাকা জেলা যুব আন্দোলন, ইসলামী আন্দালন ও শ্রমিক আন্দোলনের কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *