নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের বিপর্যয়ে সামনে ঈদুল ফিতর উপলক্ষে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে কর্মহীন, হতদরিদ্র ও অসহায় ৫’শ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন তরুন সমাজ সেবক কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. রাশেদ মোল্লা। শুক্রবার (২২ মে) সকালে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদকে সামনে রেখে কুসুমহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৫’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বাড়ী বাড়ী পৌঁছে দেন তিনি। ঈদ উপহার হিসাবে প্রতিটি পরিবারকে পোলাউর চাউল, সোয়াবিন তেল, লবন, চিনি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ ও একটি করে সাবান উপহার দেন।
