নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার ও নবাবগঞ্জ এলাকায় কর্মরত সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক সালমান এফ রহমান।
বৃহস্পতিবার বিকালে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন তার কার্যালয়ে ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক সালমান এফ রহমানের পক্ষ থেকে দোহার ও নবাবগঞ্জ ভৌগোলিক এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে ঈদ উপহার প্রদান করেন।
করোনা পরিস্থিতিতে দেশের নানা পেশার মানুষের মতো বহু সাংবাদিকও অসুবিধায় নিপতিত হয়েছে। অসুবিধায় নিপতিত সাংবাদিকদের আর্থিক সহায়তার বিষয়টি ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি সালমান এফ রহমান অনুধাবন করে করোনায় সংকটে পড়া সাংবাদিকদের জন্য বিশেষ ঈদ উপহার প্রদান করেন।
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে এবং দেশের এই কান্তিকালে ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক সালমান এফ রহমান দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সরকারি বরাদ্ধ চাউল ছাড়াও তার নিজস্ব অর্থায়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দোহার ও নবাবগঞ্জের প্রায় ৮১ হাজার ৬ শ, অসহায়, গরীব, কর্মহীন ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এর ফলে অভাবগ্রস্ত এ মানুষগুলোর দুর্ভোগ অনেকাংশেই লাঘব হয়েছে। এ সময়ে দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি সালমান এফ রহমান সবসময়ই দোহার-নবাবগঞ্জবাসীর কথা ভাবেন, এ এলাকার উন্নয়নের তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোন পরিস্থিতিতেও এ এলাকার মানুষের সার্বিক পরিস্থিতি অনুধাবন করে করোনায় সংকটে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের বিশেষ সহযোগিতায় সাংবাদিকগণ এ ঈদ উপহার পেয়েছেন। ঈদ উপহার পেয়ে দোহার ও নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকগণ ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক সালমান এফ রহমান ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে ধন্যবাদ জ্ঞাপণ করেছেন।
