স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার নিয়ে পাশে দাড়িয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূঁইয়া। করোনার এমন দুর্যোগকালীন সময়ে শুরু থেকেই তার নিজ এলাকা শোল্লা ইউনিয়নসহ নবাবগঞ্জের বিভিন্ন গ্রামে হতদরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে এসব খাদ্যপণ্য পৌঁছে দেওয়া হয়।
অন্যদিকে উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দদের মাঝে খাদ্যপণ্য এবং ঈদ উপলক্ষে পোষাক উপহার দেন। লাবন্য ভূঁইয়া’র ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ অর্থায়নে এসব উপহার দিয়েছেন বলে জানা গেছে।
ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূঁইয়া জানান, দুযোর্গকালীন সময়ে অসহায় দরিদ্র ও খেটে খাওয়া দিনমজুর পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যপন্য বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এমনকি নিজ সংগঠন যুব মহিলা লীগের নেতৃবৃন্দদের মাঝে ঈদ উপহার দিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দোহার নবাবগঞ্জে করোনার দুর্যোগকালীন পরিস্থিতি শুরু থেকেই সহায়তা করে আসছে। এমনকি দোহার নবাবগঞ্জের অভিভাবক সংসদ সদস্য সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জবাসীর জন্য খাবার সামগ্রী উপহারসহ বিভিন্নভাবে সহায়তা করে আসছে। এমনকি জনগনের নিয়মিত খোজখবরও নিচ্ছেন।
এছাড়াও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানও দোহার নবাবগঞ্জের অসহায় দরিদ্র ও খেটে খাওয়া দিনমজুর পরিবারের মাঝে উপহার দিয়েছেন। এমন দুর্যোগপূর্ণ পরিস্তিতিতে হতদরিদ্র পরিবারের মাঝে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।
