স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি, স্বাস্থ্য সচেতনতা, ত্রাণ পরিস্থিতি পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত-সচিব মো. শাখাওয়াত হোসেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাগরিক সুবিধা ও চিকিৎসা যন্ত্রপাতির প্রয়োজনীয়তা পরিদর্শন করেন।
পরে তিনি নবাবগঞ্জ কল্যান সমিতির উদ্যোগে উপজেলা ভুমি অফিসের সামনে সরকারি বরাদ্ব, ফজলুর রহমান ফাউন্ডেশন ও নবাবগঞ্জ কল্যান সমিতির পক্ষ থেকে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম প্রমুখ।
