মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন আওয়ালীগের সভাপতি মো. শামসুল আলম সোনা মিয়া (৬৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১২ টার দিকে মানিকনগর বাস্তা সড়কের মধুরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২ টার দিকে চান্দহর ইউনিয়নের ইউপি সদস্য মো. সেলিম মেম্বারের মোটরসাইকেল যোগে স্থানীয় এমপি মমতাজ বেগমের জয়মন্টপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মানিকনগর বাস্তা সড়কের মধুরচর এলাকায় পৌছালে সামনে দিয়ে ১টি কুকুর এসে পড়লে তারা রাস্তায় পড়ে যায়। এর মধ্যেই পিছন দিক থেকে আসা অটোরিকসা সোনা মিয়ার বুকের ওপর দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাদ আছর জানাযা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। তার মৃত্যেতে উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
