ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : নিত্যপণ্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এ বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশে খন্দকার আবু আশফাক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা হয়েছে যা একটি দেশের জন্য, একটি সংসদের জন্য লজ্জাজনক, অপমানজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে নিত্যপণ্য জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধিসহ প্রতিটি পদে পদে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করা হচ্ছে বলেও জানান তিনি।

এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না। যদি বাধা সৃষ্টি করা হয় তবে আমরা সেই বাধা ভেঙ্গে আমাদের প্রোগ্রাম সাকসেসফুল করবো।

উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ধামরাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, ধামরাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বপন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আহবায়ক মো. রবিউল ইসলাম অমিত, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেলসহ বিএনপির কয়েক হাজার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *