নওগাঁর মান্দায় ফেন্সিডিলসহ আটক -২

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৪০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, তেঁতুলিয়া ইউপির তেঁতুলিয়া পালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে…

আরও দেখুন নওগাঁর মান্দায় ফেন্সিডিলসহ আটক -২

দোহারে বন্যা কবলিত গ্রামগুলো পরিদর্শন: পরিবারের সংখ্যা নির্ণয়

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় পদ্মা তীরবর্তী বন্যা কবলিত ৬ টি ইউনিয়নের গ্রামগুলো সার্বিক অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমান সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রাসাদ বিন…

আরও দেখুন দোহারে বন্যা কবলিত গ্রামগুলো পরিদর্শন: পরিবারের সংখ্যা নির্ণয়

দোহারে পদ্মা রক্ষা বাঁধ উপচে গ্রামে প্রবেশ করছে পানি

নিজস্ব প্রতিবেদক: পদ্মানদীর পানি বৃদ্ধি পেয়ে ঢাকার দোহারের নয়াবাড়ী ধোয়াইর বাজার সংলগ্ন পদ্মা রক্ষা বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এর ফলে পশ্চিম ধোয়াইর এলাকার…

আরও দেখুন দোহারে পদ্মা রক্ষা বাঁধ উপচে গ্রামে প্রবেশ করছে পানি

নবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৭

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে নদীর ঘাটে গোসল করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের পাঞ্জিপ্রহরী গ্রামে এ ঘটনা…

আরও দেখুন নবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৭

দোহার-নবাবগঞ্জের রাতের আকাশে হাজারো ঘুড়ির মেলায় মন কাড়ছে রঙ্গিন আলোয়

মো. নাজমুল হোসেন : করোনার ভয়াল ছোবলে কর্মহীন হয়ে পড়েছে অনেকে। অনেকে আবার মৌসুমী কাজেও লিপ্ত হয়েছেন।তবে সব চেয়ে মজার ব্যপার হল ঘরে বসেও যে নানা রকম বিনোদনে লিপ্ত থাকা যায় তা কিন্তু করোনা ভাইরাস ভালো করেই শিখিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি। অন্যদিকে মাঠে গিয়ে খেলা করারও সুযোগ নেই। তাই এবার অন্য রকম বিনোদনে মেতেছে সবাই। বিশেষ দিনে অবশ্য এই উৎসবটি করা হয়।তবে এবার প্রতিদিনই এই উৎসবে মাতছে কোমলমতি শিক্ষার্থী, কিশোর, তরুণ, যুবকসহ নানা পেশার মানুষ। দোহার-নবাবগঞ্জেও এই উৎসবের কোনো কমতি নেই।বিকাল হলেই নানা রকম, নানা রঙ্গের বাহারী ঘুড়ি নিয়ে বেড়িয়ে পড়ে নানা বয়সী লোকজন। দেখলে মনে হয় এটা যেনো সব বয়সী লোকেরই খেলা বা শখ। শুধু বিকালেই নয়। রাতের আকাশ সব চেয়ে বেশি মন কাড়ছে এই দুই উপজেলা বাসির।আকাশের দিকে তাকালে মনে হয় নানা রঙ্গের বাতি দিয়ে আকাশটাকে সাজানো হয়েছে। তারার মত মিটিমিটি করে রঙ্গিন বাতি জ্বলছে। তবে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে অনেকে আবার মৌসুমী ব্যবসা দিয়ে বসেছেন। কেউ নিজ হাতে তৈরী করে নানা রকম ঘুড়ি বানিয়ে বিক্রি করছেন। আবার কেউ কেউ অন্য কোথাও থেকে পাইকারি দরে ঘুড়ি কিনে খুচরায় বিক্রি করছে। তবে ঘুড়ির সাইজ ও নাম বুঝে ঘুড়ির দাম ঠিক করা হয়। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু হয়ে কয়েক হাজার টাকা মূল্যেও ঘুড়ি বিক্রয় করা হচ্ছে। খানেপুর গ্রামের মৌসুমি ঘুড়ি ব্যবসায়ী আলম হোসেন বিল্লাল নববাংলাকে বলেন, অনেক বছর পর ঘুড়ি বানালাম। প্রথমে নিজে উড়ানোরই জন্যই ঘুড়ি বানিয়েছিলাম। কিন্তু পরে লোকজনের চাহিদা ও আবদার থাকায় ঘুড়ি বানিয়ে বিক্রি করছি। তিনি আরও বলেন, আমি খানেপুর বাজারে একটা চায়ের দোকান করি। কিন্তু লকডাউনে চায়ের দোকান বন্ধ থাকায় মূলত ঘুড়ি বিক্রি করেই সংসার চালিয়েছি। বিকালে এবং সন্ধ্যার পর থেকেই ঘুড়ি নিয়ে মেতে ওঠে দুই উপজেলার স্থানীয় তরুণরা। ঘুড়ি ওড়াতে আসা রাসেল, নয়ন ও সবুজের সাথে।তারা জানান সংকটময় এ সময়ে দীর্ঘদিন ঘরে বসে থাকায় সামান্য বিনোদনের জন্য ঘুড়ি উড়াই। তারা আরও জানান, মোবাইল ফোনের পরিত্যাক্ত ব্যাটারির সঙ্গে বিভিন্ন রঙের মরিচ বাতি, বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ এই ঘুড়ি। মোবাইল ফোনের ব্যাটারি হওয়ায় বাতিগুলো দীর্ঘক্ষণ জ্বলে তাই রাতের আঁধারে ঘুড়ি ওড়াতে এবং নিচে নামাতে কোনো সমস্যা হয় না। খানেপুর গ্রামের সাংবাদিক রাশিম মোল্লা নববাংলাকে জানান, অফিস ছুটি থাকায় দীর্ঘদিন ধরে গ্রামে আছি। রাত হলেই আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে।রাতের আকাশে শত শত ঘুড়িতে জ্বলে থাকা মরিচ বাতির রঙ্গিন আলো সত্যিই আমাকে মুগ্ধ করে। সাবেক ছাত্রনেতা ও নবাবগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন জানান, সারাজীবন তো রাজিনীতি করেই কাটালাম। এবার পরিবারের সাথে সময় দেওয়ার একটু সুযোগ পেয়েছি।তাই বিকাল হলেই সন্তানদের সাথে নিয়ে ঘুড়ি উড়াতে বেড়িয়ে পরি। সত্যি এই ঘুড়ি উড়াতে আসলে ছোট বেলার কথা খুব বেশি মনে পড়ে। সরজমিনে, দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা গেছে প্রতিটি গ্রামের বিশেষ বিশেষ স্থানে এই ঘুড়ি বেশি উড়ানো হচ্ছে। মোট কথা ঘুড়ি উড়ানো এবং নামানোর জন্য খোলা মাঠ বেছে নেওয়া হচ্ছে। মূলত সাধারণ ঘুড়ি, চিল ঘুড়ি, সাপ ঘুড়ি, প্লেন ঘুড়ি, জেড় ঘুড়ি, ঝাপ ঘুড়ি, এবং বেনা ঘুড়ি সবচেয়ে বেশি মন কারছে।

আরও দেখুন দোহার-নবাবগঞ্জের রাতের আকাশে হাজারো ঘুড়ির মেলায় মন কাড়ছে রঙ্গিন আলোয়

কেরানীগঞ্জে বিনামূল্যে করোনা টেস্টের দাবীতে মানব বন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদানের দাবীতে ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।…

আরও দেখুন কেরানীগঞ্জে বিনামূল্যে করোনা টেস্টের দাবীতে মানব বন্ধন

স্বাস্থ্যবিধি লঙ্ঘন : দোহারের বাহ্রাঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

মো. কামাল হোসেন : করোনাভাইরাসের কারণে ঢাকার দোহারের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু দিন পর্যটন কেন্দ্রগুলোতে আসেনি দর্শনার্থীরা।…

আরও দেখুন স্বাস্থ্যবিধি লঙ্ঘন : দোহারের বাহ্রাঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

ঢাকার কাছেই অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, কারখানা যাবে নবাবগঞ্জ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খুব কাছেই একটি বড় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নবাবগঞ্জ উপজেলায় ৮৭৪ একর জমিতে এই অর্থনৈতিক…

আরও দেখুন ঢাকার কাছেই অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, কারখানা যাবে নবাবগঞ্জ

২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন আরও ২৯ জন

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৯৭ জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত…

আরও দেখুন ২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন আরও ২৯ জন

করোনা থাকছে, মানুষকেই মানিয়ে নিতে হবে : ইকোনমিস্ট

গত ১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে একদিনে ২ হাজার ১১৫ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই দিনই প্রথমবারের মতো দ্য ইকোনমিস্টের প্রথম পাতায়…

আরও দেখুন করোনা থাকছে, মানুষকেই মানিয়ে নিতে হবে : ইকোনমিস্ট