নওগাঁর মান্দায় ফেন্সিডিলসহ আটক -২

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৪০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, তেঁতুলিয়া ইউপির তেঁতুলিয়া পালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাগর হোসেন (৩২) এবং একই ইউনিয়নের চৌজা (নদীর উত্তরপাড়) গ্রামের মজিবুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩৮)।

থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে মান্দার ৯ নং তেঁতুলিয়া ইউপির চৌজা গ্রামের পালপাড়ায়। এসআই আমিনুল ইসলাম এবং এএসআই আব্দুল মালেক অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে। এরপর আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শনিবার সকালে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *